নূর সালাম খান বিশেষ প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এর চান্দুরা শাখায় ১১ নভেম্বর দিবাগত আনুমানিক রাত ২ টায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
লিখিত জিডির ভিত্তিতে এবং গ্রামীণ ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার এরিয়া ম্যানেজার এস এম শামস উজ্জল হক এর মৌখিক তথ্য, ছবি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে জানা যায়- শাখায় কর্মরত অফিস স্টাফ রাত সাড়ে দশটা পর্যন্ত অফিসিয়াল কর্ম সম্পাদন শেষে অফিস ত্যাগ করেন।
অফিসের নাইট গার্ড কুতুব উদ্দিন পাহারাদার দায়িত্বে ছিলেন। ১১/১১/২০২৫ দিবাগত রাত অর্থাৎ ১২/১১/২০২৫ তারিখ রাত আনুমানিক ২.০৫ ঘটিকায় পাহারাদার ও অফিস স্টাফের মাধ্যমে চান্দুরা শাখার শাখা ব্যবস্থাপক জানতে পারেন প্রতিষ্ঠানে আগুন লেগেছে। অফিস স্টাফ এবং স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন সেই সাথে জরুরী সেবা ৯৯৯ কল করেন।
কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন । আগুন নেভার পর ভিতরে গিয়ে দেখতে পায় অফিসের জানালার গ্লাস ভাঙ্গা,ভিতরে একটি মশাল পড়ে আছে এবং আগুন নেভাতে যে পানি ব্যবহার করা হয়েছে সে পানির উপর পেট্রোল ভাসতেছে। তখন তাদের উপলব্ধি হয় যে দুর্বৃত্তরা জানালার গ্লাস ভেঙ্গে পেট্রোল ও মশাল ভিতরে ছুড়ে মেরেছে। জানালার বাইরে বোতলের দুইটি কর্ক পাওয়া যায়। দুর্বৃত্তরা অফিসের পিছনের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করেছে। তারা আগুন লাগিয়ে প্রাচীর টপকে যাওয়ার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের চেয়ার ফেলে যায়। ৩/৪ মাসের ভাউচার, ২০টির অধিক রেজিস্ট্রার, সদস্যদের আনুমানিক ২০০ টি স্বাক্ষর কার্ড,৭ টি চলমান সহ ২৫ টি কালেকশান শিটসহ আরও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পুড়ে গেছে।
এ ব্যাপারে চান্দুরা শাখার শাখা ব্যবস্থাপক বিজয়নগর থানায় জিডি এন্ট্রি করেন। যার জিডি ট্র্যাকিং নং: M4BTBZ, জিডি নং: ৫৩৫, তারিখ: ১২/১১/২০২৫।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply