1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে আলোচিত ৯ হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান মঞ্জু গ্রেপ্তার

স্টাফ রির্পোটার
  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু কুমার দাস গ্রেফতার।

রবিবার (২ নভেম্বর) দুপুর দেড় ঘটিকায় বানিয়াচং থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আলোচিত ৯ হত্যা মামলার আসামি। পুলিশ সূত্রে জানা যায়, ঐ সময়ে বানিয়াচং উপজেলার মার্কুলি বাজার থেকে চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেপ্তার করা হয়। তিনি এতদিন এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান মঞ্জু কুমার দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ৯ হত্যা মামলা অন্যতম। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, জনপ্রতিনিধি হয়েও হত্যা মামলার আসামি হওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ গ্রেপ্তারকে আইনের শাসনের সাফল্য হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD