শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শাল্লায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় র্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভা হয়।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল মুহিত’র সভাপতিত্বে ও তার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, শাল্লা উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক নিত্যানন্দ দাশ, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার, রকিব উদ্দিন, সমন্বয় কয়েছ চৌধুরী, সমবায়দের মধ্যে মোঃ জামাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মনোরঞ্জন দাস, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply