ছেলেকে হত্যা করায় মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকারীদের বিচার চাইলেন মা।
গতকাল দুপুরে বানিয়াচং উপজেলার রত্না বাজারে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশ নিয়ে মা শরীফুল বেগম অঝোর কান্না জড়িত কন্ঠে বলেন, সাদেকের অপরাধ কী ছিল ? নিরপরাদ ছেলেকে প্রকাশ্য দিবালোলে একা কুপিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার চাই। তিনি আরও বলেন, এবার এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল। তিনি বলেন, সাদেকের স্বপ্ন ছিল ইউরোপে যাবে কিন্তু ঘাতকরা তাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়।
গতকাল (২৭ অক্টোবর সোমবার সকালে) সাদেকের নিজ হাইস্কুল ও নিজ কলেজ বৃন্দাবন সরকারী কলেজের কিছু শিক্ষার্থী এই মানববন্ধনের আয়োজন করে। উল্লেখ্য গত ২২ অক্টোবর খুন হয় সাদেক। এঘটনায় ২ জন গ্রেফতার হলেও মুল হত্যাকারীরা পালিয়ে আছে। পুলিশ বলেছে বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। সংযুক্তঃ মানববন্ধনের ছবি
Designed by: Sylhet Host BD
Leave a Reply