1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধে আহত ৬, গ্রেফতার ৭

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদকঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত কলেজ ছাত্র আরাফাত হোসেন তুহিন ও নবম শ্রেণির ছাত্র নয়ন খানকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের লিটন শেখ, পার্শবর্তী মোংলা উপজেলার নেভীক্যাম্প এলাকার সাগর শেখ(২৫), মামুন শেখ(৩৭), মিথুন শেখ(৩২), আশরাফুল ইসলাম শান্ত(২০), কেওড়াতলা গ্রামের সাইফুল ইসলাম রায়হান(২০) ও কানাইনগর গ্রামের হাসান মিস্ত্রীকে(২৬) স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে পুলিশ।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, মারপিটের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মোংলা উপজেলার ৬ জনসহ মোট ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD