আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠিত করার লক্ষ্যে আগামীকাল শনিবার (১১অক্টোবর) বিকাল ২.০০ ঘটিকায় রাঙ্গুনিয়া মরিয়ম নগর চৌমুহনী মাস্টার কমিউনিটি সেন্টারে শিক্ষক সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। সভাপতিত্ব করবেন শিক্ষক সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর।উদ্বোধক থাকবেন রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাছান।
এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতাদর্শের সকল পেশাজীবি শিক্ষকদের সবান্ধবে শিক্ষক সমাবেশ ও প্রতিনিধি সম্মেলনে যোগদান করে সফল করতে বিনীতভাবে আহবান জানিয়েছেন সম্মেলন প্রস্তুত কমিটি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply