প্রিয় নবী রহমাতুল্লিল আ’লামিন (দঃ) এর শুভ আগমন উপলক্ষে রাউজান পাহাড়তলী শেখপাড়ায় ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৩ দিন ব্যাপী আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার,শুক্রবার ও শনিবার (১৮,১৯ ও ২০ সেপ্টেম্বর) পাহাড়তলী দুইশত বছরের অধিক পুরোনো পাক্কা মসজিদ মাঠে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের ১ম,২য় ও ৩য় দিন যথাক্রমে অতিথি হিসেবে তকরির পেশ করেন পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা (মা. জি. আ.), পীরে তরিক্বত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী (মা. জি. আ.), প্রখ্যাত ইসলামি স্কলার আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক আল-কাদেরী (মা. জি. আ.), উদীয়মান তরুণ ইসলামি স্কলার মাওলানা মঞ্জুরুল হক আল কাদেরী, মাওলানা এনাম রেজাসহ প্রখ্যাত উলামায়ে আহলে সুন্নাত, শায়েরে আহলে সুন্নাত, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ইসলামী গবেষকগণ।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিআইপি ও সেরা তরুণ করদাতা পদকে ভূষিত সিআইপি শেখ নবী, ডাক্তার হেদায়েতুল করিম চৌধুরীসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
পরিশেষে দেশ ও জাতি ও বিশ্বের মুসলিম উম্মার জন্য , মিলাদ কিয়াম,আখেরী দোয়া মোনাজাতের মাধ্যমে মিলাদ মাহফিল সমাপ্ত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply