1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

বার্তা সম্পাদক, চট্টগ্রাম
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

সৌদি আরব আল কাসিম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. আজগর নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) কাসিম শহরের দুর্গম এলাকা থেকে কাজ শেষে ফেরার পথে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে অবস্থানরত তার এক প্রতিবেশী বিষয়টি নিশ্চিত করে বলেন, কোম্পানির কাজ শেষে আল কাসিমের দুর্গম পাহাড়ী এলাকা থেকে ফেরার পথে তাদের গাড়ি মুখোমুখী দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর জখম হয়ে আজগর মারা যান।সাথে কুমিল্লার এক যুবক নিহত হয়। একই গাড়িতে থাকা আরও দুইজন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ বর্তমানে আল কাসিমের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়েছেন স্বজনরা।

‎পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজগর ১৫ নং লালানগর ইউনিয়নের ফকিরপাড়ার আলী আহমদের ছেলে। সম্প্রতি ছুটিতে দেশে এসে বিয়ে করে কিছুদিন আগে প্রবাসে ফিরে গিয়েছিলেন তিনি। হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। নতুন বউসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। বাবা-মাও সন্তানের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না বারবার মুর্ছা যাচ্ছে।

‎আজগরের মৃত্যুতে শুধু তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরদেহ দ্রুত দেশে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD