বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও ৭ অক্টোবর শিক্ষক সোহরাওয়ার্দী উদ্যানে মহাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় পোমরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক-বাশিস (কেন্দ্রীয় কমিটি) ও পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু।
পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা, উত্তরজেলা শিক্ষক নেতা মুমিনুল ইসলাম,এস এম এরশাদ মাহমুদ,জহিরুল ইসলাম,ওসমান গনি,এস এম ওসমান গনি,কাঞ্চন চক্রবর্তী, মোঃ জাফর উদ্দিন,মোঃ আবু জাফর,রমেন মজুমদার, রাহাত উল্লাহ, আনন্দ বড়ুয়া,প্রদীপ সাহা প্রমূখ।
উত্তর জেলা শিক্ষক নেতা মোহাম্মদ আবদুল গণির সঞ্চালনায় রাঙ্গুনিয়া উপজেলার অর্ধশতাধিক পেশাজীবি শিক্ষকগণ এতে অংশগ্রহণ করে। প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম টিপু বলেন, আগামী ৭অক্টোবর মঙ্গলবার রমনার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মেলন সফল ও শিক্ষকদের যৌক্তিক দাবী জাতীয়করণের লক্ষ্যে সমাবেশ সফল করার আহবান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply