1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়া লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে তফসিল ঘোষণা,ভোট ২৫ অক্টোবর

বার্তা সম্পাদক, চট্টগ্রাম
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

আগামী ২৫ অক্টোবর রাঙ্গুনিয়া লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। দীর্ঘিদিন পর এ তফসিল ঘোষনা করা হয়েছে।

‎গতকাল ২৪ সেপ্টেম্বর বুধবার বিকালে ইউএনও সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার কারী মোহাম্মদ রফিক, ইলিয়াস সিকদার, মোহাম্মদ মাহাবুব, মোঃ নাজিম মুন্সি, মোঃ আবদুর রহিম ও মুজিবুল হক।

প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান  ঘোষনায় জানান, আগামী ২৫ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত বিরতিহীন ভাবে একটানা ভোট গ্রহন চলবে। নির্বাচিত এই কমিটি ২০২৬-২৭ সাল মেয়াদ পর্যন্ত অন্তর্ভুক্ত থাকবে। এই কার্যনির্বাহী পরিষদের ০৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন তফসিল ঘোষণা অনুযায়ী ২৬ সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ, ২৮-৩০ সেপ্টেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ, ৫ অক্টোবর ফরম দাখিল, ৬ অক্টোবর যাচাই-বাছাই,  ৭অক্টোবর আপিল শুনানি, একইদিন বেলা ৩টায় প্রার্থীর তালিকা প্রকাশ, ৮ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার ও একইদিন  বেলা ৩টায় প্রতীক বরাদ্দ, ৯ অক্টোবর প্রচার- প্রচারনা ও ২৫ অক্টোবর ভোট গ্রহন শেষে বিকাল ৪টার পর ভোট গণণা সহ ফলাফল ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD