শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ও শাল্লায় নাছির উদ্দিন চৌধুরীর আগমন উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নৌকাযোগে জনসভায় যোগ দেন হাজার হাজার জনতা। সোমবার বেলা ২টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় ও শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিরাই শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। সভায় মূল্যবান বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, সাংবাদিক রুদ্র মিজান, নাছির উদ্দীন চৌধুরী সুযোগ্য কন্যা নাজিয়া চৌধুরী, দিরাই বিএনপি নেতা হুমায়ুন কবির।
এছাড়াও আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য অভিজিৎ দাস, সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন,শাল্লা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আমির হোসাইন, হবিবপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শৈলেন কুমার দাস, বাহাড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিজয় দাস, আটগাও ইউনিয়ন বিনএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রুমান আহমেদ, আমির হামজা প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply