1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান হাইকমিশনার মান্যবর মিস. সুসান রাইল এর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ান হাইকমিশনার মান্যবর মিস. সুসান রাইল এর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর (বুধবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়ান হাইকমিশনার মান্যবর মিস. সুসান রাইল এর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে মান্যবর হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ ৫ জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. সাবিকুন্নাহার মুন্নি ও ডা. হাবিবা চৌধুরি সুইট।
বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া নারী অধিকার, নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে নারীর স্বাধীন বিচরণ সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা বিশেষ করে জ্বালানি ও পোশাকখাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD