1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে খতমে বুখারী

বার্তা সম্পাদক, চট্টগ্রাম
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গুলশানে আহলে সুন্নাত পোমরা হাজীপাড়া আঞ্জুমান-এ ছওয়াদে আযম এর ৪৬ তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে খতমে বুখারী শরীফ আদায় করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদে মাগরিব হাজীপাড়া বায়তুন নূর জামে মসজিদে খতমে কুরআন, খতমে গাউছিয়া ও খতমে সহিহ বুখারী শরীফ আদায় করা হয়।

জানা যায়, আগামীকাল শুক্রবার পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন আল আমিন বারীয়া মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ আনোয়ারী, মরিয়ম নগর নুরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন তৈয়বী, তৈয়্যবীয়া অদুদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, জামেয়া নঈমীয়া তৈয়্যবীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ আলম, উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন রজভী, মাওলানা ফজলুল হক প্রমুখ।

এদিকে শেষে প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী চৌধুরী মোনাজাতের মাধ্যমে সকলের জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD