রাঙ্গুনিয়ায় ৩১ দফা বাস্তবায়নের বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী বলেছেন”সকল মানুষের আস্থা অর্জন করতে পারবে, এমন নেতৃত্ব চাই সাধারণ মানুষ” বলে মন্তব্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকালে গোডাউন চত্বরে আয়োজিত জনসভায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন চত্বরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক ও সম্প্রীতির রাংগুনীয়া গড়ার লক্ষ্যে গোডাউন চত্বরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন তারেক রহমান বাংলাদেশে সাম্য মানবিক ও সম্প্রীতির রাজনীতি করে যাচ্ছেন, সে ধারাবাহিকতায় তারেক রহমান এর নেতৃত্বে রাঙ্গুনিয়ার জনগণ রাঙ্গুনিয়াতে সম্প্রীতির মানবিক রাঙ্গুনিয়া গড়তে ঐক্যবদ্ধ হয়েছে।
রাঙ্গুনিয়ার মানুষ এমন নেতৃত্ব চাই, যে নেতৃত্ব হিংসা প্রতিহিংসা পরিহার করে রাঙ্গুনিয়ার আপামর জনগণকে সাথে নিয়ে রাঙ্গুনিয়ার সকল শ্রেনী পেশার মানুষের সেবায় নিয়োজিত থাকবে।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহবায়ক মুহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার বলেন যারা দলের ক্রান্তিলগ্নে দেশ ও দলের পাশে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন তারাই দলের সম্পদ,অতীতের মতো আগামীতে রাঙ্গুনিয়ার সকল নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করার আহবান জানান। রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মহসিন ও দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল এর সঞ্চালনায় রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।
রাঙ্গুনিয়ার তৃণমুল থেকে শতশত নেতাকর্মী জনসমাবেশে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহন করেছে। এসময় গোডাউন মাঠ প্রাঙ্গন হাজার হাজার মানুষের শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।
উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন, পৌরসভা যুবদলের যুগ্ন আহ্বায়ক দিদার লাহিড়ী, মিজানুর রহমান, এনাম খান, মাসুদ রানা, এসএম মনির, নাসির উদ্দিন ছোটন, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সরকারি কলেজ সাধারণ সম্পাদক মোহাম্মদ এরফান উদ্দিন, পৌরসভার শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌরসভা তাঁতি দলের সভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হিরু, পৌর যুবদল নেতা মোঃ এনাম, মোহাম্মদ ইমন মোঃ আনোয়ার হোসেন দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইলিয়াস, জাহাঙ্গীর লাহিড়ী, মোঃ বক্কর মোঃ ইকবাল হোসেন, জিকু বড়ুয়া, ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply