আধ্যাত্মিক, নৈতিক ও শিক্ষাগত উৎকর্ষের ধারক-বাহক হিসেবে সুপরিচিত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সর্বদা কল্যাণমুখী পদক্ষেপ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উদ্বোধন করা হলো প্রাথমিক হেলথ কেয়ার সেন্টার।
এই মহৎ উদ্যোগের শুভ উদ্বোধন করেন আওলাদে রাসুল ,রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত,পীরে বাঙাল হুজুর কিবলা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। তাঁর হাত ধরে এ স্বাস্থ্যসেবার যাত্রা শুরু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাই আনন্দ ও কৃতজ্ঞতায় উজ্জ্বল।
শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবার নতুন দিগন্তের সূচনা হলো।মাদ্রাসার হাজারো শিক্ষার্থীর জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা এখন থেকে সহজলভ্য হলো। হালকা অসুস্থতা, প্রাথমিক চিকিৎসা সেবা খুব দ্রুতই পাবে শিক্ষার্থীরা।
ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে
প্রতিষ্ঠানে ৫–১০ বেডের আধুনিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন। প্রত্যেকের জন্য ডিজিটাল হেলথ কার্ড চালু। চিকিৎসক অনলাইনে হেলথ কার্ড স্ক্যান করে ভেরিফাই করার পর চিকিৎসা প্রদান। বছরে একবার সবার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার ব্যাবস্থা।নিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান। দুর্ঘটনায় ২৪/৭ জরুরি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সেবা চালু। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তির মাধ্যমে কার্ডধারীরা চিকিৎসা ও পরীক্ষায় ৩৫–৫০% ছাড়ের ব্যাবস্থা। টেলিমেডিসিন সেবা প্রদান করা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply