1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বাগেরহাট ৪ আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে হরতাল

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক
  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বাগেরহাট ৪ টি আসন পুনর্বহালের দাবিতে সোমবার মোরেলগঞ্জে স্বতঃস্ফুর্ত হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। হরতাল সফল করতে বিক্ষোভ মিছিল ও নব্বইরশি বাসষ্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হরতাল চলাকালীন সকল দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস বন্ধ ছিল। নব্বইরশি বাসষ্ট্যান্ড হরতালের সমর্থনে আগুন জ্বালানো হয়েছে। মোটর চালিত যান, দূরপাল্লার যান,ভ্যান কোন কিছুই চলেনি। উপজেলা নির্বাচন অফিস তালবন্ধ ছিল।

বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে এ হরতালের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পৌর বাজারের সহ প্রশাসনিক চত্বর প্রদক্ষিন করে নব্বইরশি বাসষ্ট্যান্ডে সমাবেশ করে।

‎সমাবেশে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম প্রমুখ।

‎ এ স্বতঃস্ফুর্ত হরতাল উপজেলার ১৬ ইউনিয়নে প্রভাব পড়েছে। সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। হরতালের সমর্থনে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়নি ও সকল পরীক্ষা বর্জন করেছিল ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD