1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়া পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসার জশনে জুলুসের বর্ণাঢ্য র‍্যালী

Reporter Name
  • বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম  রাঙ্গুনিয়া হোসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব খীলমোগল সুন্নিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসে’র র‍্যালীটি বের করা হয়।

মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্ব খিলমোগল,  গজালিয়া উত্তর পাড়া, মোল্লাপাড়া, পেকুয়ার কুল, আসাদ আলী চৌধুরী সড়ক, শমসের পাড়া হয়ে আলমশাহ পাড়া, বাজারঘাট ঘাগড়া খিলমোগল, কালাগাজীর তালুক, মোগলের হাট বাজার হয়ে তাজ মোহাম্মদ পাড়া, আরব তালুকদার পাড়া হয়ে পুনঃরায় মাদ্রাসার মাঠে এসে শেষ হয়।

র‍্যালীকারীদের হাতে কালেমা কচিত পতাকা, ব্যানার, ফেস্টুন, মূখে দরুদ সালাম ও নারায়ে তাকবির, নারায়ে রিসালাত শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা জুড়ে।  র‍্যালীতে অর্ধ শতাধিক মোটরসাইকেল, শতাধিক সিএনজি, পিকাপসহ বিভিন্ন যানবাহনে শতশত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা হাফেজ ইসকান্দর হোসাইন আলকাদেরী’র সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা’র উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী আল-কাদেরী, প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু নাছের টিপু।

‎বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাফেজ আলমগীর হোসাইন, সৌদি প্রবাসী মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী  মামুনুল ইসলাম, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম সওদাগর, সাংগঠনিক সম্পাদক আমিন শরিফ, প্রবাসী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, জুলুস প্রস্তুতি কমিটির আহবায়ক হোসেন মেম্বার, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য মুহাম্মদ ইমরান বাবুর্চি, জসিম উদ্দিন, সেলিম, আলমগীর, মুহাম্মদ আলম, মাদ্রাসার উপদেষ্টা সরদার আহমদ হোসেন, মুছা সওদাগর, গোলাম কাদের, রুহুল আমিন, প্রবাসী সদস্য রাশেদুল ইসলাম। র‍্যালীতে নাতে রাসুল(দঃ) পরিবেশ করেন মাওলানা সাকিবুল কদর, নাছের উদ্দিন, আজিজ, কায়সার আলম, তৌহিদুল ইসলাম প্রমুখ।

র‍্যালীতে লায়ন একতা সংঘ ও হযরত আবু বক্কর সিদ্দিক(রাঃ)স্মৃতি সংসদের দায়িত্বশীলরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও সহযোগিতা প্রদান করেন।

এদিকে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ)’র র‍্যালী শেষে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD