চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৃহত্তম জশনে জুুলুস গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) গাউসিয়া কমিটি বাংলাদেশ উপজেলা উত্তরের আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা উত্তরের সহযোগীতায় মোগলেরহাটস্থ তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া আলিম মাদরাসা হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা ময়দানে এসে মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয়।
১৩তম এ জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরি। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অধ্যপক মামুনুল ইসলাম ও অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জশনে জুলুসের আহবায়ক ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া আলিম মাদরাসার সভাপতি মির্জা ওমরা মিয়া, প্রকৌশলী মির্জা ফজলুল কাদের,আলহাজ্ব লোকমান কোম্পানী,অধ্যাপক মুহাম্মদ গোফরান,আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী,মুজিবুর রহমান সওদাগর, কাজী মুহাম্মদ আইয়ুব, নাজিমুল করিম পেয়ারু, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নুরুন্নবী আলকাদেরী,শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ তারেক হোসাইন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মেম্বার, জামাল উদ্দিন মাস্টার।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ সভাপতি শাহেদ কামাল,উত্তরজেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল,বিশিষ্ট দানবীর আবু নাছের টিপু,রকিবুল হাসান মাসুদ, মোজাম্মেল হক আলক্বাদেরী, সুপার মুহাম্মদ ইউসুফ,গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সহ সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, নাজিমুল করিম পেয়ারু, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ছালে আহমদ সওদাগর, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নুরুন্নবী আলকাদেরী, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ তারেক হোসাইন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মেম্বার, জামাল উদ্দিন মাস্টার, মাওলানা ইদ্রিস,কাজী আবদুল কুদ্দুস ও সুপার ইসকান্দার হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল জশনে জুলুস,মিলাদ মাহফিল,মিলাদ ক্বিয়াম, দোয়া ও মোনাজাত।
মাহফিলে বক্তারা বলেন, রাসুলের আগমনে ধরাতে শান্তির বারতা দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করে। তাই রাসুল (দঃ) এর আগমণ হলো বিশ্বের জন্য অবারিত করুণা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply