শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদকঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৩১ আগস্ট রবিবার বিকেল ৫টায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঁঠালতলা ২নং ওয়ার্ড প্রতিবাদ কমিটির উদ্যোগে আয়োজিত আইনশৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।
কাঁঠালতলা মাদক প্রতিবাদ কমিটির সভাপতি মো. আসলাম হোসেন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনর্চাজ মো. মতলুবর রহমান,উপজেলা জামায়ের আমির মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন, পৌর আমির রফিকুল ইসলাম।
“মাদক যেখানে, প্রতিরোধ সেখানে” এ স্লোগানে সভায় প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মো.শহিদুল হক বলেছেন, ৩ দিনের মধ্যে মাদক চক্রের মূল শিকড়-সমেত তুলে ফেলতে হবে।মাদক প্রতিরোধে শুধু প্রশাসন নয়, এ ক্ষেত্রে এলাকার অভিভাবকদেরকেও সচেতন হতে হবে।মাদক প্রতিরোধে কোন আপস নয়। অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রতিবাদ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মাঝিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply