প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মনসুর আলী চৌধুরী ।
প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন চৌধুরী ,সাবেক উপকমিশনার শেখ মোঃ মাহমুদ, এলটি কামরুন্নাহার, মোঃ ইকবাল, মেট্রো জেলার সম্পাদক মিজানুর রহমান, মোঃ সিদ্দিক আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী,কমিশনার মোঃ মহসিন, মসিবুর রহমান বাবুল, শাহানা আফরোজ ও প্রেসিডেন্ট স্কাউটস বদিউর রহমান প্রমূখ।
এলটি সোলায়মানে সঞ্চালনায় আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৬২ জন স্কাউটস অংশগ্রহণ করে।
উল্লেখ্য,২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের যুব সমাজের সাথে বাংলাদেশ স্কাউটস এর স্কাউট, রোভার স্কাউট ও ‘ইয়াং অ্যাডাল্ট লিডারগণ নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন।
জুলাই ৩৬ আন্দোলনে শহীদ স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ রোভার স্কাউট রোহান আহমেদ খান, শহীদ রোভার স্কাউট তাঞ্জির খান মুন্না, শহীদ স্কাউট শরিফ উদ্দিন আহমেদ আহনাফ, শহীদ স্কাউট মাহবুব আলম, শহীদ স্কাউট মোঃ গোলাম নাফিজ, শহীদ স্কাউট তাহির জামান প্রিয় ও শহীদ স্কাউট আরিফুল ইসলাম সাদ প্রমুখসহ দেশের সকল স্তরে বৈষম্য দুরীকরণে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন।
২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত স্কাউট পরিবারের সদস্যসহ অন্যান্য শহীদের ভূমিকা চিরস্মরনীয় ও বরনীয়। নতুন বৈষম্যবিরোধী বাংলাদেশ বিনির্মানে জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।
Leave a Reply