1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করব সাবেক বিচারপতি রুমি:

Reporter Name
  • শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

শাল্লা থেকেঃ সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  সাবেক বিচারপতি এ্যাডভোকেট মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি ৮ আগস্ট শুক্রবার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের অন্তর্গত ভাটগাও গ্রামে ও শাল্লা  ইউনিয়নের  শাল্লা  বাজারে  স্থানীয় বিএনপি ও এলাকায় লোকজনের সাথে গণসংযোগ করেন,  গণ সংযোগ কালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও বিতরণ করেন। এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আসন্ন নির্বাচনে কেন্দ্র যাকে মনোনয়ন দিবেন আমাদের কে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই সাথে দিরাই-শাল্লা কে  যোগাযোগে এক অবহেলিত জনপদ উল্লেখ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ নানাবিধ সমস্যা দূরীকরণে সাধারণ মানুষের অধিকার আদায়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী করার  আহ্বান জানান। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই,  আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লূৎফর রহমান তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু চৌধুরী, দিরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুজাত চৌধুরী, দিরাই পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক নাঈম চৌধুরী, শাল্লা উপজেলা কৃষক  দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, শাল্লা কলেজ শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ আহমদ, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় কান্তি সরকার, হবিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD