1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পূরস্কৃত

Reporter Name
  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার  : বানিয়াচংয়ে পারফমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিটিউশন স্কিম (এসইডিপি) এর অর্থায়নে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা ক্রেষ্ট-সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় স্থানীয় এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদা নাজনীনের সভাপতিত্বে ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান চকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদা নাজমিন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, জনাব আলী সরকারী কলেজের অধ্যক্ষ সামছুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খেকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সচিন্দ্র কলেজের সহকারী প্রভাষক গৌতম সরকার,রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, ইকরাম হাইস্কুলের প্রধান শিক্ষক আহসান হাবীব মানিক, বানিয়াচং সিনিয়র আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দাল হোসেন খান,  মহারত্ন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেবসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট-সার্টিফিকেট ও পারফমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিটিউশন স্কিম (এসইডিপি) ফান্ড থেকে নগদ অর্থ মোবাইল ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD