1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরার ২টি ট্রলারসহ ভারতীয় জেলে আটক ৩৪

Reporter Name
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করা ভারতীয় ৩৪জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় ”এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮” নামে ভারতীয় ২ দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। ট্রলার দুটিতে শিকার করা কয়েক’ শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে বাগেরহাটের মোংলায় আনা হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে বঙ্গোপসাগরে বাগেরহাটের মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকেএ ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনী।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন আটক ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ করে।

এ সময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। এতে ভারতীয় মোট ৩৪ জন জেলে রয়েছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েক’ শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD