1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শাল্লায় মৎস অফিসের কর্মচারীর আত্মহত্যা 

Reporter Name
  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

শাল্লা- সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শাল্লায় উপজেলার মৎস্য অফিসের অফিস সহায়ক পিপলু সরকার (৩৫) আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলা মাহমুদনগর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে। সোমবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে উপজেলা মৎস্য অফিসের বাথরুমে দরজায় হেজবুল্টের সাথে গায়ের শার্ট পেচিয়ে সে আত্মহত্যা করেছ বলে ধারণা করেছে শাল্লা থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় প্রতিদিনের মতো অফিসের কাজ চালিয়ে গেছেন তিনি। উপজেলা পরিষদের পাশের চায়ের দোকানে চা বিস্কিট খেয়ে তিনি পুনরায় অফিসে যান। অফিস সময়  পেরিয়ে গেলে বাড়ি থেকে উনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সন্দেহ হয়। পরে উনার এক আত্মীয় এসে উপজেলা মৎস্য অফিসে খোঁজ নিতে এসে দেখে অফিসের বাথরুমের দরজায় ঝুলে রয়েছে। পরে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, তার নিজের গায়ের শার্ট দিয়েই অফিসে ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD