শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ১৪ শ’ নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৬ টি ইউনিয়ন ও পৌরসভা জনপ্রতি ৫টি করে এ নারিকেল গাছের চারা বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী অফিসার হাবিবুল্লাহ। এ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজলো সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিলা রিতু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দ্রুব মন্ডল, উদ্ভিদ সংরক্ষন অফিসার ডল্টন রায়, উপ-সহকারী কৃষি অফিসার মো. জাকির হোসেন, মশিউর রহমান প্রমুখ।
এ সর্ম্পকে উপজেলা নিবার্হী অফিসার হাবিবুল্লাহ বলেন, উপকূলীয় এ উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫টি করে মোট ১৪শ’ নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়। চারা রোপনের ক্ষেত্রে কৃষি অফিস থেকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply