1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা করে জখম করেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদকঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এক সাবেক ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমী জি এস রিপন (৪২) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার আহতের পিতা মোশারফ খলিফা বাদী হয়ে মামুন শেখ সহ ৭ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের মো: মোশারফ খলিফার ছেলে খুলনা মহানগর থানার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিএস রিপন খলিফা ঘটনার দিন রবিবার সকাল ৭টার দিকে বাড়ির নিকটে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে পাশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের মামুন শেখের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল রিপনকে ধাওয়া দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুত্বর জখম করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে চিৎকিসার জন্য প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিৎকিসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিৎকিসাধীন জিএস রিপন বলেন, মামুন শেখ এলাকায় তার লোকজন নিয়ে বিভিন্ন মানুষের ঘের, বসতবাড়ি দখল করে তার প্রতিবাদ করায় তার ওপর পূর্ব পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছেন। প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেপ্তারসহ বিচারের দাবি জানান।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব আল রশিদ বলেন, জিউধরায় মারপিটের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD