1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ভেন্যু বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Reporter Name
  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, সহ-বার্তা সম্পাদক ঃ  বাগেরহাটের মোরেলগঞ্জে সেলিমা বাদ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু বহাল রেখে নিজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ মানববন্ধন করেছেন।

সোমবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটী বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সেলিমাবাদ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন থেকে অভিযোগ তুলে  বলেন, ১৯৯৩ সাল থেকে সেলিমাবাদ ডিগ্রী কলেজের এইচএসসি ৪টি কলেজের পরীক্ষার্থীরা ও কেন্দ্রের ভেন্যু হিসেবে দৈবজ্ঞহাটী বিশেশ্বর মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আসছেন। এ বছর হঠাৎ করে বোর্ড কর্তৃক ঘোষিত নিজ কেন্দ্রে ভেন্যুতে পরীক্ষা দেওয়া যাবে না। ২০ কিলোমিটার দূরাত্বে কচুয়া থানায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাথীদের পরীক্ষার নির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীরা বোর্ড কর্তৃক এ নির্দেশনা প্রত্যাহারসহ নিজ ভেন্যুতে পরীক্ষা বহাল রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন শিক্ষার্থী তুহিন শেখ, সাদিয়া আক্তার, নিদিন আক্তার, লাব্বাইক হাওলাদার, শাকিল শেখ, রাহাতুল ইসলাম বীর।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD