কামরুল হাসান সুজন লাখাই প্রতিনিধি ঃ লাখাই উপজেলার ৩ নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বিষধর সাপের কামুড়ে চাঁদনী (২-৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রাসেল মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার (১লা মে) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন নিজ ঘরে মা গুলবাহা ঘুমে ছিল শিশু চাঁদনী ঘরে খেলা করছিল , হটাৎ ওই শিশু সকাল পোনো ৯টার দিকে খেলা থাকা অবস্থায় চিৎকার দিলে তা শুনে মা ঘুম থেকে উঠে মেয়ে শিশু চাঁদনীকে জিজ্ঞেস করলে তার উত্তরে ওই শিশু বলে – কি যেন পায়ে কামুড় দিছে, এসময় ওই শিশুর পা রক্তাক্ত হয়েছিল, তবুও মা বিষয়টি আমলে না নিয়ে শিশু চাঁদনীকে ভাত খাওয়া শেষে, ঘুম পাড়িয়ে দেন, একপর্যায়ে মা গুলবাহার কি বা কেন কালাউক নামক এলাকায় চলে যান। তার কিছুক্ষণ পর চাঁদনী ব্যাথায় বিষণ কান্না শুরু করলে স্থানীয় কয়েকজন লোক তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় কর্তব্যরত চিকিৎসক ওই শিশু আশঙ্কাজ জনক অবস্থা দেখে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন, পরে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন বিষধর প্রাণী শিশু চাঁদনীকে কামুড় দিয়েছে এবং মৃত ঘোষণা করেন ও কবিরাজ (উজা) জাহাঙ্গীর আলম পিতা আব্দুল নূর, বলের সাপ টি খুব বিষধর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply