1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, সহ-বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাসষ্ট্রান্ডে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।  পৌর শ্রমিক দলের সভাপতি মো. মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম।      

প্রধান বক্তা ছিলেন শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক মো. হারুন অর রশীদ, বিশেষ বক্তা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা, অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল। সভা সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (শামীম)। অপরদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, উপজেলা জামায়েত আমীর অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD