1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ

Reporter Name
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি ঃ আহলে সুন্নাত ওয়াল জামাআতের একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র ঢাকা মহানগরের সাবেক সভাপতি ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে ঢাকা’র সমাবেশ থেকে ফেরার পর মিথ্যা অপবাদে নির্মমভাবে হত্যা করা হয়। এদিকে শহীদ মাওলানা রইস উদ্দিনের হত্যা’র প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল) বিকালে উপজেলার ১নং রাজানগর ও ১৩নং ইসলামপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের ব্যানারে রানীরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ ও প্রতিবাদ রানীরহাট ফাজিল মাদ্রাসা গেইট থেকে বের হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রানীরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। পরে যাত্রী চাউনি’র সামনে প্রতিবাদ সমাবেশ রাজানগর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা নুরুন্নবী আলকাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

রাজানগর ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক ইব্রাহিম রেজা মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামপুর ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী কলন্দরি, উপজেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, ইসলামপুর ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা উত্তর যুবসেনার সাধারণ সম্পাদক এইচ এম তারেক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, উপজেলা উত্তর গাউসিয়া কমিটি’র সহ-সভাপতি সেকান্দর হোসেন চৌধুরী, রাজানগর ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মতিউর রহমান নেজামী, রাজানগর ইসলামী যুবসেনার সভাপতি মাওলানা সাইদুল হক, ইসলামপুরের সভাপতি হাফেজ মুনির উদ্দিন মোহাম্মদ আরমান, উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, এম.এ জলিল, শহিদুল ইসলাম, ছাত্রনেতা ইয়াছিন আরাফাত, আজিজুল হক, ইকবাল, নুরুন্নবী, শিবলী নোমান প্রমুখ।

সমাবেশে বক্তারা, মাওলানা শহীদ রইস উদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। অন্যথায় আরো বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD