শেফালী আক্তার রাখি, সহ-বার্তা সম্পাদকঃ বাগেরহাটের, মোড়েলগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ে ২২এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকাল ১০ টায় মোড়েলগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিএফজি সদস্য বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোড়েলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শহিদুল হক বাবুল।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর বীর মুক্তিযোদ্ধা এম কে আজিজ, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, জেএসডির জেলা সভাপতি আব্দুল লতিফ খান, সুশিল সমাজ প্রতিনিধি প্রভাষক মনিরুল ইসলাম, ইমাম প্রতিনিধি হাফেজ মাওলানা মতিউর রহমান, পুরহিত প্রতিনিধি সুধংশু চক্রবর্তী, সাংবাদিক মশিউর রহমান মাসুম,গনেশ পাল,পলাশ শরীফ,শেফালী আক্তার রাখি, সরকারি এস এম কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক সাদাদ শুভ, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সমন্বয়কারী আব্দুল্লাহ, সহ-সমন্বয়কারী মরিয়ম আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরনের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে।
এই পরিস্থিতিতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, সম্প্রীতির মোড়েলগঞ্জ বিনির্মানই আমাদের লক্ষ্য, রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা না করে আমরা ক্ষান্ত হব না। যতই বাধাঁ বিপত্তি আসুক না কেন আমরা সকল অংশীজন মিলে এক সাথে সম্প্রীতির মোড়েলগঞ্জ প্রতিষ্ঠা করবো।
উক্ত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
Designed by: Sylhet Host BD
Leave a Reply