1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় মোরেলগঞ্জে এসএসসি শিক্ষার্থীসহ ৬ জনকে পিটিয়ে আহত

Reporter Name
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি সহ-বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের ৬ জনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমীরা হলেন, এসএসসি পরীক্ষার্থী মেরিনা আক্তার (১৮), জিহাদ হাওলাদার (১৪), রাজিয়া বেগম (৩৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা ইমরান হাওলাদার (২৫), মহিবুল্লাহ হাওলাদার (১৯) ও মনোয়ারা বেগম (৬০)কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় সোমবার খাউলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন হাওলাদার বাদী হয়ে সাব্বির মাতুব্বর সহ ১০ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী মেরিনা আক্তারকে একই গ্রামের প্রতিবেশী জাকির মাতুব্বরের ছেলে সাব্বির মাতুবর কিছুদিন পূর্বে বিবাহের জন্য তার দাদা মোশারেফ হোসেনের নিকট প্রস্তাব দিলে তিনি তাতে রাজি না হয়ে নাতনীকে অন্যত্র বিবাহ দিয়ে দিলে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুর ১টার দিকে সাব্বির মাতুব্বরের নেতৃত্বে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল বাচ্চু হাওলাদারের বসতবাড়ি ও তার ভাই মামুন হাওলাদারের বাড়িতে অতর্কীত হামলা চালিয়ে তার বিবাহিত মেয়ের নতুন জামাতা ইমরান হাওলাদারকে এলোপাতারী মারপিট করে। এ সময় তার ডাক চিৎকারে তার স্ত্রী মেরিনা ও তার পরিবারের লোকজন জামাতাকে উদ্ধার করতে আসলে হামলাকারীরা মারধর করে গুরুত্বর জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ সময় হামলা কারিরা মেরিনা আক্তারকে শরীরের বিভিন্ন স্থান ও তার তল পেটে প্রচন্ড আঘাত করায় প্রচুর রক্তক্ষরণ হয়।

বিএনপি নেতা মোশারেফ হাওলাদার বলেন, সাব্বির মাতুব্বর এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। পূর্বে তার স্ত্রী সন্তান থাকা সত্তে¡ও আমার নাতনীতে বিবাহের জন্য প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে পূব পরিকল্পিতভাবে সাব্বির লোকজন নিয়ে এসে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে দুটি বসতঘরের মালামাল নিয়ে যায়। প্রশাসনের প্রতি ন্যায় বিচার দাবি করছি।

এ বিষয়ে থানা ওসি মো. রাজিব আল রশিদ বলেন, বড়পরী গ্রামে হামলার ঘটনায় তাৎক্ষনিক নিকটস্ত ফাঁড়ির আইসিকে পাঠানো হয়েছে। ওই পরীক্ষার্থীর পরিবারকে বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD