শেফালী আক্তার রাখি, সহ-বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ২০ এপ্রিল রবিবার বেলা ১১ টায় ১৬ নং খাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) এর বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে কাজের অগ্রগতি এবং পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় মোরেলগঞ্জ উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী ও খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডরপ এর প্রকল্প ইঞ্জিনিয়ার মোঃ শামীম হাসান, সাংবাদিক এম পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি, স্থানীয় ইউপি সদস্যগণ,সিবিও,সিএসও, কমিউনিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডরপ এর সিডিও আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডরপ এক্সেস প্রকল্পের প্রোগ্রেসিপ মিটিং এর উদ্দেশ্য ও কাজের অগ্রগতি ব্যাখ্যা, অংশগ্রহনকারীদের উন্মুক্ত আলোচনা, সুপেয় পানি (পিএসএফ) স্যানিটেশনের বর্তমান অবস্থার অগ্রগতি, সমস্যাগুলো চিহ্নিত করণ, সমাধানের উপায় নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করেন।এবং সভার সভাপতি পরবর্তী কাজের দিক নির্দেশনামূলক বক্তৃতা করে সমাপ্তি ঘোষণা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply