1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র হতাহত

Reporter Name
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিয়াম গাজী(২১) নিহত ও তার পিতা অপবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবর রহমান গাজীসহ অপর তিনজন আহত হয়েছেন।

শনিবার বেলা ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জের শাহাবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় পিরোজপুর থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তেলিগাতী গ্রামের নিহত সিয়াম গাজী ও তার পিতা ঘটনার সময় ইজিবাইকে করে তাদের এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে শেষবারের মত দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পি ও অজ্ঞাত পরিচয়ের অপর একজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এস আই তমিজ উদ্দিন জানান, মজিবর রহমান গাজী ছেলেকে সাথে নিয়ে তার এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদে ইজিবাইকে করে পিরোজপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার ছেলে সিয়াম গাজী নিহত হয়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD