আশরাফুদ্দীন আল আজাদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট শাখার যুগ্ম সম্পাদক হাফেজ মাও আশরাফুদ্দীন আল আজাদ এর সঞ্চালনায় আজ ০৭/০৪/২০২৫ইং সোমবার বাদ যোহর ধুনটের সর্বস্তরের মুসলমান ও ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন এড়িয়া প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি, ধুনট কওমী ওলামা পরিষদের উপদেষ্টা মুফতী হাবিবুল্লাহ মাসুম, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি মাও মোস্তাফিজুর রহমান, ছাত্র জনতার পক্ষে মো.রাতুল হাসান, মো.আলম হাসান প্রমুখ।
পরিশেষে দোয়া পরিচালনা করেন ধুনট ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply