1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শাল্লায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি  ঃ  ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করেছে তৌহিদি জনতা। ৭ এপ্রিল সোমবার জোহরের নামাজ শেষে উপজেলা মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন উপজেলা পরিষদ ভবনের সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হন। বিক্ষোভ মিছিলে, ‘ফিলিস্তিনের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই”দুনিয়ায় মুসলিম এক হও লড়াই করো এসব স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।  উপজেলা মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবুল খায়ের ও মাওলানা আবু তাহেরের যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিক,সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মাহবুব সোবহানী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন শাল্লা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোয়াজ্জেম হোসেন।

এসময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনের পক্ষে আমাদের সবাইকে প্রতিবাদ জানানো উচিত। আমরা মুসলিম ধর্মের মানুষ ছাড়াও প্রত্যেক ধর্মের মানুষ এই প্রতিবাদ জানাতে পারে এবং অনেকে জানাচ্ছেও। বক্তারা বলেন বাংলাদেশ সরকারের উচিত ইজরায়েলের বিরুদ্ধে কুটনৈতিক তৎপরতা বাড়ানো। কুটনৈতিক তৎপরতা বাড়িয়ে ইজরায়েলের সব ধরনের পণ্য বর্জনের ডাক দেওয়া উচিত।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD