1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

আলোকিত মোরেলগঞ্জের আয়োজনে শতবর্ষ ঈদ পূর্নমিলনী ও শিক্ষক সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি সহ- বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ এপ্রিল এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোকিত মোরেলগঞ্জের আয়োজনে এবং অম্বিকাচরণ (এসি) লাহা পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এ্সোসিয়েশনের সহযোগিতায় শতবর্ষ ঈদ পূর্নমিলনী ও শিক্ষক সম্মাননা -২০২৫ অনুষ্ঠিত হয়।

আলোকিত সমাজ গড়তে আলোকিত মানুষ চাই এই প্রতিপাদ্যকে নিয়ে,অধ্যাপক জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে আন্তরিকতা ও উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত সম্মাননা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:আব্দুস সালাম হাওলাদার, সিনিয়র শিক্ষক মো: গিয়াস উদ্দিন শিকদার এবং সিনিয়র শিক্ষক মো:নূর হোসেন।

সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মো: আব্দুল মালেক হাওলাদার, মাস্টার সোহরাব হোসেন,অধ্যাপক মাসুদুর রহমান,অধ্যাপক আল আমিন তালুকদার,মো:জাহাঙ্গীর হোসেন,মো:মনিরুল ইসলাম, মো:গিয়াস উদ্দীন বাদল,মো:শাহাদত হোসেন,মো:শাহ-আলম,মো:মনিরুজ্জামান, মো:জাকির দফাদার,মো:মঞ্জুরুল করিম,মো:শামিম হোসেন,মো:জাফরুল্লাহ সাদেক,মো:মোস্তাফিজুর রহমান,মো:মিজানুর রহমান সাদিক,মামুন তালুকদার, মারুফ হাসান,আব্দুল্লাহ আল মারুফ আরিফ,আব্দুল্লাহ ও প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম ও মো:শহিদুল ইসলাম প্রমুখ। সভায় তিনজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।সভায় বক্তারা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন,বিদ্যালয়ের সরকারিকরন সহ সার্বিক উন্নয়নের জন্য সহযোগিতা এবং এলামনাই গঠনের জন্য সবাই একমত পোষন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD