1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ৩৪ হাজার শিশু পাচ্ছেন ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

Reporter Name
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি সহ-বার্তা সম্পাদক : সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন, উপলক্ষে ৩৪ হাজার শিশু পাচ্ছেন লাল ও নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল

শনিবার ৮টায় আর্দশ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।
শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে উপজেলার ৩৮৫ টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ জন করে স্বেচ্ছাসেবক ৬ মাস থেকে ১ বছর বয়সি ৩৪ শ’ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং এক বছর থেকে ৫ বছর বয়সী ৩০ হাজার ৫শ’ শিশুদের লাল রংয়ের একটি করে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, সারাদেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অংশ হিসেবে মোরেলগঞ্জে সকাল ৮টা থেকে কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রগুলোতে একজন সুপারভাইজার ও একজন স্বাস্থ্য সহকারী সার্বক্ষনিক তদারকিতে থাকছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD