1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও আওয়ামী দোসরদের দলে ঠাই দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তেলিগাতী ইউনিয়ননের হেড়মা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ তালুকদার, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জিয়ারুল শিকদার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার।

বক্তারা বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে যারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মারপিট, ঘের লুট করেছে তারাই সম্প্রতি কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়ারুল শিকদার, রফিক হাওলাদার ও যুবদল নেতা রাজু আহমেদের ওপর হামলা করেছে। ওই হামলাকারিদেরকে বিএনপির একটি অংশ আশ্রয় দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD