1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ভূমিদস্যু চক্রের থেকে রক্ষা পেতে মানববন্ধন

Reporter Name
  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, সহ-বার্তা সম্পাদকঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা। বৃহস্পতিবার(২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে পঞ্চকরণ গ্রামের শতাধিক পরিবারের সদস্যরা শোনাখালী বাজার সংলগ্ন সড়কে ব্যানার হাতে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন ব্যবসায়ী বাবুল খান ও প্রভাষক সোহেল তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিবন্ধী নূরুল ইসলাম, শিক্ষক ফয়সাল তালুকদার, ঈমাম ছাদেকুল ইসলাম ও পারভিন বেগম।

বক্তারা বলেন, ‘স্থানীয় একটি মহল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে টাকা আদায় করছে। এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের দোকান বসানো বাবদ ও দোকান তুলে ফেলার ভয় দেখিয়ে টাকা তুলছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে’। এ অবস্থা থেকে পরিত্রান পেতে বক্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD