শেফালী আক্তার রাখি, সহ-বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শুকনো মৌসুম শুরু হওয়ার সাথে সাথে গ্রামের মানুষ তাদের টয়লেট তৈরির কাজ শুরু করেছে। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের উপকারিতা এবং স্বাস্থসম্মত টয়লেট ব্যবহার না করলে কি কি ক্ষতি হয় ইত্যাদি বিষয় নিয়ে ডরপসহ অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন সময় উঠান বৈঠক, স্বাস্থগ্রাম দলের সভাসহ সচেতনতা মূলক ক্যাম্পেইন এর ফলশ্রুতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের আগ্রহ বাড়ছে। তারা নিজেদের উদ্যোগে স্বাস্থ্যসম্মত টয়লেট উপকরণ নদী পথে বহরবুনিয়া ও বারইখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় নিয়ে যাচ্ছে। পাশাপাশি উপজেলা বাজেট ক্লাব, মা সংসদ,যুব গ্রুপ ও সুশীল সমাজ প্রতিনিধিগন বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে দেন দরবার করার ফলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যসম্মত টয়লেট উপকরণ বিতরণ করার জন্য চলতি অর্থ বছরের বরাদ্দকৃত স্যানিটেশন খাতের বাজেট বাস্তবায়নের কাজ শুরু করেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply