শেফালী আক্তার রাখি সহ- বার্তা সম্পাদক : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের আয়োজনে ও হেলভাটেজ বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম একতিয়ার উদ্দিন,ও মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস।অন্যানের মধ্যে বক্তৃতা করেন,মা সংসদের স্পিকার সুফিয়া বেগম,ওয়াস বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান,মোড়লগঞ্জ উপজেলা যুব গ্রুপের সভাপতি শেফালী আক্তার রাখি,যুব গ্রুপের সদস্য তরিকুল ইসলামসহ আরো অনেকে।

অংশগ্রহণ কারীগন জলবায়ু পরিবর্তনের ফলে এলাকার বিভিন্ন ক্ষয়ক্ষতি ও সমস্যার কথা তুলে ধরেন। সরকারের বিভিন্ন অংগীকারের উপর আলোচনা করেন। সেই সাথে বাজেট বরাদ্দের সল্পতা ও সুষ্ঠু ব্যবাহার ব্যবস্হপনার কথা আলোচনা করেন।এছাড়া জলবায়ুর প্রভাবে ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা অপ্রতুল, নিরাপদ পানির সংকট,লবনপানি প্রবেশ্যতা যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এসব সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করেন।এছাড়া লবন পানি প্রবেশ প্রতিরোধে এলাকার বিভিন্ন পয়েন্টে স্লুইসগেট গেট নির্মানের আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল সরকারি বিভাগ বিভন্ন প্রকল্প গ্রহন করেছে যা এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে এবং এলাকার উন্নয়নে সকলে একসাথে কাজ করতে হবে। এবং তিনি গণশুনানির আযোজনের জন্য ডরপ এর প্রশংসা করেন।
আয়োজিত গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ,ওয়াজ বাজেট মনিটরিং ক্লাব যুব গ্রুপ, মা সংসদ ও সাস্থ্য গ্রাম দলের সদস্যরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপ এ্যাকসেস প্রকল্পের উপজেলার সমন্বয়কারী শওকত চৌধুরী,সার্বিক সহযোগিতায় ছিলেন ডরপের সি.ডি.ও অলক দাস,নিবেদিতা হালদার,আরিফুল ইসলাম,আবদুল মান্নান, আবু বকর, জামাল প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply