1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির আহবায়ক কমিটি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : আজ ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় সময় চট্টগ্রামস্থ এক রেস্টুরেন্টে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির আহবায়ক কমিটির প্রথম পরিচিতি সভা নবনির্বাচিত আহবায়ক তৌহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আহবায়ক কমিটির প্রতিনিধি সহ চট্টগ্রাম উত্তর জেলার ৭ টি উপজেলার সম্মানিত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সদস্য সচিব মোবারক আলির সঞ্চালনায় প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব, বাদল কুমার বড়ুয়া,
এস এম ইকবাল রশিদ,আবু জাফর মোহাম্মদ সাদেক, এবি এম গোলাম নুর,মোহাম্মদ শাহ আলম,মোহাম্মদ জামাল শাহ,এস এম নাসির উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ,মোহাম্মদ নুরুল হুদা, লোকমান উদ্দিন লাহেরি, মোহাম্মদ মহিউদ্দিন, মিসেস শুকলা রানি শীল, সুপম বড়ুয়া,মোহাম্মদ আব্দুল গনি,মোহাম্মদ আব্দুল মোতালেব,মোহাম্মদ ফজলুল করিম, আক্কাস উদ্দিন ও আতাউল করিম।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ শিক্ষক সমিতির আহবায়ক নুরুল আলম রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মুমিন হাজারী। বক্তাগন চট্টগ্রাম উত্তর জেলায় একটি গতিশীল আহবায়ক কমিটি গঠন করায় সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া স্যারকে অভিনন্দন জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট উপস্থাপন করে অনুমোদন গ্রহণ করার জন্য নবনির্বাচিত আহবায়ক ও সদস্য সচিবকে দায়িত্ব প্রদান করা হয়। পরিশেষে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD