রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : জুলাই ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-নাগরিকের সাথে এক মতবিনিময় সভা আজ শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর ২০২৪ বিকেল ৩টায় চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত সভায় কোরআন তেলোয়াত করেন আবদুল্লাহ আল নোমান। স্বাগত বক্তব্য রাখেন সাইফুর রহমান খান, শিশির মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় সমন্বয়ক ও সদস্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহম্মেদ ।
আরো স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহ সমন্বযক ও কার্যকরী নির্বাহী কমিটির সদস্য তানভীর সোহেল, মোহাম্মদ নাজিম উদ্দিন ছাত্র- ঢাকা বিশ্ববিদ্যালয়, মোস্তাফা হোসেন লিকন, আসিফুল ইসলাম আসিফ, রিদোয়ান সিদ্দিকী, জোবাইয়ের মানিক, ফরহাদ তালুকদার, আয়েশা রিপা, তানভীর শরিফ, চৌধুরী সিয়াম ইলাহী, আবদুল হামিদ, আবদুর রহমান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply