1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

জালনোট প্রতিরোধে মোরেলগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

Reporter Name
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক : জালনোট প্রচলন প্রতিরোধে বাগেরহাটের মোরেলগঞ্জে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে
বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখা এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (খুলনা অফিস)
মো. মনজুর রহমান।

সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখা ম্যানেজার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক বাগেরহাট শাখা ডিজিএম সুকুমার রায়, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান ও বাহেরহাট শাখার এজিএম সনৎ কুমার পাল।

কর্মশালায় মোরেলগঞ্জে শাখার রুপালী ব্যাংক, অগ্রনী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামি ব্যাংক, আইএফআইসি, সাউথ বাংলা , ডাচবাংলা, এনআরবিসি, ফাস্টসিকিউরিটি ও কৃষিব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যাবসায়ী, ধর্মীয় নেতা, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ গ্রহনকারি শিক্ষার্থী, যুবসমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিরা কর্মশালায় অংশ গ্রহন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD