1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা অফিস সভাকক্ষে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ইয়ুথ পিস আ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
মোড়েলগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো: মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে এবং পিএফজি কো-অর্ডিনেটর এম কে আজিজ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জাতীয়তাবদী দল বিএনপি’র সদস্য এবং পিএফজি আ্যাম্বাসেডর মো: গিয়াস উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা রুহুল আমিন ফকির, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ,পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এইচ এম শাহ আলম হাওলাদার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, সরকারি এস এম কলেজ শাখার সাধারণ সম্পাদক সাদাদ শুভ, ছাত্রদল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সদস্য মো: সাদ্দাম, ছাত্র সমাজ এর সদস্য মরিয়ম আক্তার, কলেজ ছাত্রী সায়মা সেতু, জান্নাতুল নাইম,ছামিয়া জাহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাশরাফি মজিদ আকিব এবং সরকারি এস এম কলেজ এর ছাত্র আব্দুল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী।

উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে মোড়েলগঞ্জ উপজেলায় আন্ত:ধর্মীয় সংলাপ,পিস ইভেন্ট , জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD