1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

১১ বছরের ইতিহাসে আলফা লাইফের একটি গ্রাহকের টাকা পেন্ডিং নেই : রাজশাহীতে সিইও অভি

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি বলেছেন ১১ বছরের ইতিহাসে আলফা’র কোনো গ্রাহকের টাকা পেন্ডিং নেই। বাংলাদেশ একমাত্র বীমা কোম্পানি হিসেবে আলফা ইসলামী লাইভ শতভাগ দাবি পরিশোধের নজির সৃষ্টি করেছে। কারন পর্যাপ্ত  পরিমাণ অর্থ আমাদের রিজার্ভ রয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর শনিবার ২০২৪ রাতে রাজশাহীর একটি কনভেনশন হলে কোম্পানি আয়োজিত সেলিব্রেশন ও ডিনার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার স্বপ্ন আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সকে বাংলাদেশের এক নাম্বার কোম্পানিতে রূপান্তর করা। এই দিন আর বেশি দুরে নয় আগামী কয়েক বছরের মধ্যে সেটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বীমা সেক্টরের আমুল পরিবর্তন সাধনের অঙ্গীকার করে তিনি বলেন, আলফার হাত ধরেই এই ইন্ডাষ্টি ঘুরে দাঁড়াচ্ছে। আগামীতে এটি একটি উদাহরণ হয়ে থাকবে। তিনি আরও বলেন, এখন আমাদের কোম্পানির প্রতিদিন কয়েশ পলিসির মেয়াদপূর্তি ও এসবি পেমেন্ট পরিশোধ হচ্ছে। কোনো পলিসির ক্ষেত্রে নির্ধারিত তারিখ পার হয়েছে এটি কোনো গ্রাহক বলতে পারবেনা ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি কোম্পানির ডি.এম.ডি (ট্রেনিং) সাজেদুল বারী বলেন, আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি সুশৃংখল কোম্পানি। গ্রাহকের সেবার মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে চলেছে। আর এর পেছনের কারিগর হচ্ছে আমাদের সিইও নুরে আলম ছিদ্দিকী অভি স্যার। সাজেদুল বারী আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরি করার মাধ্যমে আলফা ইসলামী লাইফ তাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করে চলেছে। বিশেষ অতিথি রাজশাহী মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জন ডা: বি কে দাম বলেন, বেশ কয়েকটি বীমা কোম্পানিতে আমার পলিসির মেয়াদ পূর্ণ হয়েছে এবং আলফা লাইফেও পলিসির মেয়াদ পূর্ণ হয়েছে কিন্তু আলফা লাইফ নির্ধারিত দিনেই আমার পলিসির টাকা দিয়ে দিয়েছে এটা অন্য কোম্পানির চাইতে নিঃসন্দেহে ব্যতিক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্ট এর অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, বাংলাদেশের কিছু বীমা কোম্পানির কারণে পুরো সেক্টর নিয়ে আজ মানুষের মধ্যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। এসবের মাঝেও আলফা লাইফের মত যেসব ভালো কোম্পানি আছে যারা নির্ধারিত দিনেই গ্রাহকের টাকা পরিশোধ করে চলেছে তাদের বিষয়টা প্রচার হচ্ছে না। মানুষের মাঝে শুধু নেগেটিভটা প্রচার হচ্ছে। সবাইকে বীমা সেক্টরের ভালো দিকগুলো তুলে ধরতে হবে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সেলস ম্যানেজার ও চট্টগ্রাম বিভাগের প্রধান সায়ের আহমেদ বলেন, যে কোনো মুল্যে আলফা গ্রাহকের টাকা নির্ধারিত দিনেই পরিশোধ করে বলেছে এটাই আলফা’র বৈশিষ্ট্য। বা অন্য সকল কোম্পানির চাইতে ব্যাতিক্রম। অনুষ্ঠানে কোম্পানিটির রাজশাহী অফিসের যে সকল কর্মকর্তা মালদ্বীপ ও শ্রীলংকা আন্তর্জাতিক ট্যুর অর্জন করেছে তাদেরকে রাজশাহী অফিসের পক্ষ থেকে জমকালো সম্মাননা দেওয়া হয়। আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স এর রাজশাহী সেলস্ অফিসের ইনচার্জ ও সেলস্ ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্নদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্ট এর অধ্যাপক আব্দুল কুদ্দুস, রাজশাহী মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জন ডা: বি কে দাম, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সেলস্ ম্যানেজার ও চট্টগ্রামের বিভাগীয় প্রধান সায়ের আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর এ্যাসিস্টেন্ট সেলস্ ম্যানেজার আসাদুল্লাহ আল গালিব, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার মাহাতাব উদ্দিন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম. আব্দুল লতিফ, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ইউনিট ম্যানেজার রবিউল আলম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মাওলা শাহীন, মনিরুজ্জামান, আশরাফ আলী, ইউনিট ম্যানেজার, কামরুজ্জামান বাদশা, মানিক চাঁদ, আকরাম আলী, সাইমুম হাসান রওনক, মজিবুর রহমান প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD