শেফালী আক্তার রাখি সহ- বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ী ও পেশাজীবীদের সংগঠন রোটারি ক্লাব অফ ঢাকা কাওরান বাজার এর উদ্যোগে মোরেলগঞ্জ আরসিসি (রোটারি কমিউনিটি কর্পস) কমিটি গঠন করা হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় দি লাইসিয়াম একাডেমির মিলনায়তনে অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরসিসি কমিটিতে সভাপতি নিবার্চিত হয়েছেন আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন তালুকদার,সহ-সভাপতি নাছরিন নাহার, সাধারণ সম্পাদক শেফালী আক্তার রাখি, যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন শেখ, কোষাধ্যক্ষ নাসরিন সুলতানা চুমকি, সদস্য সাখাওয়াত হোসেন রুমী,মোঃ আবদুল্লাহ, সোহাগ খান, হাসিবুল ইসলাম সিফাত সহ মোট ১১ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এর সভাপতি মাহবুবা আক্তার, সাবেক সভাপতি শাহানা আলম, চার্টার প্রেসিডেন্ট ঢাকা প্রিমিয়ার ক্লাব ও রিপসার ডিস্ট্রিক্ট ৬৪ এর ডিজাস্টার কো-অর্ডিনেটর জহির উদ্দিন বাবর, রোটারি ক্লাব এর অফিস এক্সিকিউটিভ নাসরিন, রোটারেক্টর সাদিয়া, নওশিন, আতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply