1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বেকার মুক্তি পরিষদের মতবিনিময় সভা

Reporter Name
  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে ৭ই ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মোড়েলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ এর মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেফালী আক্তার রাখির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন।সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক হাসান রাজা।

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের মোরেলগঞ্জ শাখার সাধারন সম্পাদক মো মাসুম হোসেন এর সঞ্চালনায় এবং সংগঠনের সদস্য মোঃ ইখতিয়ার মৃধার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ বেল্লাল হোসেন,মোঃ আবুল হাসান,মোঃ মাসুদ রেজা,মোর্শেদ আব্দুল্লাহ,জাহাঙ্গীর হোসেন,আসমা আক্তার,তাওহীদ খান।এবং উপস্থিত সকল সদস্যবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে মতবিনিময় করেন।

অনুষ্ঠিত মতবিনিয় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপজেলার বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নির্দেশনার কথা বলেন।এবং যুব শক্তিকে সম্পদে পরিণত হওয়ার পরামর্শ দেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD