1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার

Reporter Name
  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার বেলা ২টার দিকে পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় দাপটে দখল করেন। এর ফলে দলের ভাবমুর্তি নষ্ট হয়।

এ বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহবায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত মোতাবেক পরপর ৩টি নোটিশের পরে তাকে দল থেকে বহিস্কার ও সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সম্পর্কে জানার জন্য আমীর আলী তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD